সাম্প্রতিক বোমা আতঙ্কের নেপথ্যে নব্য জেএমবির 'বোমারু মামুন': পুলিশ

দুই বছর আগে কারাগার থেকে মুক্তি পাওয়া নব্য জেএমবির সদস্য মামুন সাম্প্রতিক বোমা আতঙ্কের ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক বোমা আতঙ্কের নেপথ্যে নব্য জেএমবির 'বোমারু মামুন': পুলিশ

পুলিশের তথ্য অনুযায়ী, নয় বছর আগে ২১ বছর বয়সে মামুনকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে বোমা তৈরির অভিযোগ রয়েছে। মিরপুরে নব্য জেএমবির সদস্য আব্দুল্লাহর কাছ থেকে সে বোমা তৈরির কৌশল শিখেছিল বলে জানা গেছে। দুই বছর আগে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে পুলিশের ভাষ্য।

#নব্য জেএমবি#বোমারু মামুন#পুলিশ#অপরাধ#বাংলাদেশ