বাহরাইনের রাস্তায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় পাওয়া ৫৩ বছর বয়সী লিলিফা দীর্ঘ ৩২ বছর পর তার পরিবারের কাছে ফিরেছেন। দেশে ফেরার পর তিনি নিজের পরিবারের সদস্য বা যোগাযোগের কোনো তথ্য মনে করতে পারছিলেন না। পরবর্তীতে ব্র্যাকের প্রচেষ্টায় তার দুই বোনকে খুঁজে বের করা হয় এবং দীর্ঘ তিন দশকের বেশি সময় পর তাদের পুনর্মিলন ঘটে।
৩২ বছর পর পরিবারের কাছে ফিরলেন বাহরাইন থেকে উদ্ধার হওয়া মানিকগঞ্জের লিলিফা
বাহরাইনের রাস্তায় ভবঘুরে অবস্থায় পাওয়া ৫৩ বছর বয়সী লিলিফা দীর্ঘ ৩২ বছর পর ব্র্যাকের সহায়তায় তার পরিবারের কাছে ফিরেছেন।
উৎস: TBS Bangladesh