টাকার মান স্থিতিশীল করতে বাজেট, ব্যাংক ও রপ্তানি খাতে সংস্কারের তাগিদ

বাংলাদেশের মুদ্রার মান দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে বাজেট ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের স্বচ্ছতা এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

টাকার মান স্থিতিশীল করতে বাজেট, ব্যাংক ও রপ্তানি খাতে সংস্কারের তাগিদ

দীর্ঘমেয়াদে টাকার মান স্থিতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাজেট ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ, ফ্লোটিং বা ভাসমান বিনিময় হার ব্যবস্থা কার্যকর করা এবং ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করা।

এছাড়া রপ্তানি আয় বহুমুখীকরণ, তৈরি পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শক্তিশালী করা এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

#অর্থনীতি#টাকার মান#ব্যাংকিং খাত#রপ্তানি#বাংলাদেশ