ক্যানসার ইনস্টিটিউটে রেডিওথেরাপি সেবা নিতে আসা রোগীদের দীর্ঘ সারি নিত্যদিনের চিত্র। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিদিন ২০০ থেকে ৩০০ নতুন রোগী রেডিওথেরাপির জন্য আসেন। বর্তমানে প্রায় ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার রোগী চিকিৎসার অপেক্ষায় রয়েছেন। প্রতিদিন সকাল ৮টা থেকেই লিনাক-২ (LINAC-2) কক্ষের সামনে রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। মেশিনের স্বল্পতার কারণে রোগীদের এই দীর্ঘ অপেক্ষার শিকার হতে হচ্ছে।
রেডিওথেরাপি মেশিনের সংকটে দীর্ঘ অপেক্ষায় ক্যানসার রোগীরা
ক্যানসার ইনস্টিটিউটে রেডিওথেরাপি মেশিনের অপ্রতুলতার কারণে দীর্ঘ হচ্ছে রোগীদের অপেক্ষমাণ তালিকা। প্রতিদিন শত শত নতুন রোগী সেবা নিতে এলেও সংকটের কারণে সেবা পেতে হিমশিম খাচ্ছেন তারা।
উৎস: TBS Bangladesh