ঢাকা ও চট্টগ্রামে ডায়ালাইসিস সেবা সচল রাখার লক্ষ্যে স্যান্ডর (Sandor)-এর সঙ্গে চুক্তির মেয়াদ ছয় মাস বৃদ্ধি করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, স্যান্ডরের চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নাজমুল হাসান জানিয়েছেন, ছয় মাসের এই চুক্তি নবায়নের প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।