জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ফরিদুল। তিনি বলেন, আন্তর্জাতিক ফোরামে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যদি তাদের উদ্বেগ ও অগ্রাধিকারগুলো ঐক্যবদ্ধভাবে তুলে ধরে, তবেই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিরাপদ খাবার পানির নিশ্চয়তা এবং খাদ্য নিরাপত্তা জোরদার করা সম্ভব।