যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন আক্রমণের মুখেও ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসেনি। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার পরিধি কিছুটা কমিয়ে এনেছে তেহরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাপের মুখেও তারা এই চুক্তির শর্ত মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।
পারমাণবিক চুক্তি মেনে চলার প্রতিশ্রুতিতে অটল ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখেও ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রেখেছে।