কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা ও ব্যবহারে তলানিতে বাংলাদেশ

গ্যালাপ-মাইক্রোসফটের এক জরিপ অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কে সচেতনতা ও ব্যবহারের দিক থেকে বিশ্বের সর্বনিম্ন চারটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা সচেতনতা ও ব্যবহারে তলানিতে বাংলাদেশ

গ্যালাপ ও মাইক্রোসফটের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা ও ব্যবহারের হার অত্যন্ত কম। জরিপের তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৬৪ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কৃত্রিম বুদ্ধিমত্তার নামই শোনেননি। এছাড়া ২৫ দশমিক ৭ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানলেও কখনো এটি ব্যবহার করেননি। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে মাত্র ১০ দশমিক ১ শতাংশ অন্তত একবার এই প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন। এই ফলাফলের ভিত্তিতে এআই সচেতনতা ও ব্যবহারের দিক থেকে বিশ্বের সর্বনিম্ন চারটি দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#কৃত্রিম বুদ্ধিমত্তা#প্রযুক্তি#জরিপ#এআই