কানাডাপ্রবাসী এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সারওয়ার আলম আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোহাম্মদ হাসান আলী। আদালত আগামী ১৪ ডিসেম্বর থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।