পেট্রোবাংলা এবং জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত এলএনজির সরবরাহ সংকট থাকার আশঙ্কায় গানভর জেকিএম (JKM) ভিত্তিক মূল্য বাড়িয়ে দিয়েছে। তবে ২০২৯ সাল থেকে হেনরি হাব (Henry Hub) ভিত্তিক তুলনামূলক কম মূল্যে এলএনজি সরবরাহে কোম্পানিটি সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে নতুন এলএনজি অবকাঠামো প্রকল্পগুলো চালু হলে বিশ্ববাজারে জ্বালানির দাম কমে আসবে। উচ্চমূল্যের কারণে আপাতত এই চুক্তিটি স্থগিত রাখা হয়েছে।
অতিরিক্ত মূল্যের কারণে যুক্তরাষ্ট্রের সাথে এলএনজি চুক্তি স্থগিত করল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের কোম্পানি গানভরের সাথে এলএনজি আমদানির প্রস্তাবিত চুক্তিটি উচ্চমূল্যের কারণে স্থগিত করেছে বাংলাদেশ।
উৎস: TBS Bangladesh