জিএলপি-১ ওষুধের প্যাকেটে সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ এফডিএ-এর

বিরল চোখের সমস্যার ঝুঁকির কারণে জিএলপি-১ জাতীয় ওষুধের প্যাকেটে সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

জিএলপি-১ ওষুধের প্যাকেটে সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ এফডিএ-এর

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জিএলপি-১ (GLP-1) জাতীয় ওষুধের প্যাকেটে নতুন সতর্কবার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছে। মূলত এনএআইওএন (NAION) নামক চোখের একটি বিরল সমস্যার ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনএআইওএন হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে হঠাৎ দৃষ্টিশক্তি কমে যায় এবং এর ফলে স্থায়ীভাবে অন্ধত্বের ঝুঁকি থাকে। অপটিক নার্ভের সামনের অংশে রক্ত সঞ্চালন কমে গেলে এই সমস্যা দেখা দেয়। তবে রক্ত সঞ্চালন কমে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি স্পষ্ট নয় বলে জানিয়েছে এফডিএ।

#এফডিএ#জিএলপি-১#স্বাস্থ্য সংবাদ#চোখের সমস্যা#ওষুধ