চট্টগ্রাম কাস্টম হাউসের অবকাঠামোগত উন্নয়নের জন্য ১,৬৮৬ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িতব্য এই প্রকল্পের আওতায় ১৫ তলা বিশিষ্ট কাস্টম হাউস ভবন নির্মাণ করা হবে।
প্রকল্পের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অত্যাধুনিক পরীক্ষাগার বা টেস্টিং ল্যাব এবং একটি প্রশিক্ষণ একাডেমি স্থাপন। এই উদ্যোগের মাধ্যমে কাস্টমসের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।