মেঘনা নদী থেকে তিন ভাইবোনের মরদেহ উদ্ধার

কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ে যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মেঘনা নদী থেকে তিন ভাইবোনের মরদেহ উদ্ধার

গত ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কুমিল্লার শ্রীমদ্দি গ্রাম থেকে ১৩ জন যাত্রী গবাদি পশুসহ একটি ট্রলারে করে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রলারটি মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় নিখোঁজ তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

উৎস: TBS Bangladesh
#মেঘনা নদী#ট্রলারডুবি#ফায়ার সার্ভিস#কুমিল্লা#দুর্ঘটনা