বাংলাদেশে কল সেন্টার শিল্পের দ্রুত প্রসারের ফলে অনেক তরুণ স্নাতক কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তবে এই খাতের আড়ালে রয়েছে নানা চ্যালেঞ্জ। বিশেষ করে রাতের শিফটে কাজ করা কর্মীদের জন্য বেশ কঠিন।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, রাতের শিফটে কাজ করার পাশাপাশি বিক্রির কঠোর লক্ষ্যমাত্রা পূরণ, তুলনামূলক কম বেতন এবং চাকরির অনিশ্চয়তা এই শিল্পের প্রবৃদ্ধির পেছনে থাকা এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।