চাঁদে ঘাঁটি নির্মাণে ইসরোকে আমন্ত্রণ জানাল নাসা

চাঁদে মানুষের স্থায়ী আবাস গড়ার লক্ষ্যে নাসা তাদের বিশেষ কর্মসূচিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

চাঁদে ঘাঁটি নির্মাণে ইসরোকে আমন্ত্রণ জানাল নাসা

চাঁদে মানুষের স্থায়ী ঠিকানা তৈরির পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই লক্ষ্য পূরণে নাসা তাদের চন্দ্রাভিযান কর্মসূচিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে (ISRO) অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। চাঁদে ঘাঁটি নির্মাণের এই উদ্যোগে ভারতের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে এই প্রতিযোগিতায় চীনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

#নাসা#ইসরো#চাঁদ#মহাকাশ গবেষণা#চন্দ্রাভিযান