১৯৭৫ সালের ১৫ই অগাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এর প্রায় তিন দশক পর ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়, যেখানে তৎকালীন দলীয় সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। সবশেষ ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন।
আওয়ামী লীগের ইতিহাসে অগাস্ট মাসের ঘটনাবহুল অধ্যায়
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অগাস্ট মাস বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে আছে, যার প্রভাব পড়েছে আওয়ামী লীগের ওপর।
উৎস: BBC News বাংলা