যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত পরিমাণে গোলাবারুদ মজুদ রয়েছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, বিশেষ কিছু অস্ত্রের ক্ষেত্রে তাদের কাছে বিপুল পরিমাণ মজুদ আছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নতুন করে অস্ত্র উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্প্রতি অস্ত্র সংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগের বিষয়ে ট্রাম্প কঠোর অবস্থান নিয়েছেন। তিনি জানিয়েছেন, যারা এই ধরনের তথ্য ফাঁসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।