পরিচালক তাকাশি ইয়ামাজাকির শৈশবের স্বপ্ন পূরণ করল 'গডজিলা মাইনাস ওয়ান'

২০২৩ সালের প্রশংসিত চলচ্চিত্র 'গডজিলা মাইনাস ওয়ান'-এর মাধ্যমে নিজের শৈশবের স্বপ্ন পূরণ করেছেন পরিচালক তাকাশি ইয়ামাজাকি।

পরিচালক তাকাশি ইয়ামাজাকির শৈশবের স্বপ্ন পূরণ করল 'গডজিলা মাইনাস ওয়ান'

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 'গডজিলা মাইনাস ওয়ান' বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য অস্কার জয় করেছে। পরিচালক তাকাশি ইয়ামাজাকির এই সিনেমায় কোইচি শিকিশিমা নামের একজন কামিকাজে পাইলটের গল্প তুলে ধরা হয়েছে, যার চরিত্রে অভিনয় করেছেন রিউনোসুকে কামিকি। ১৯৪৫ সালে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় দানবীয় রূপ নেওয়া গডজিলাকে থামাতে ব্যর্থ হওয়ার পর থেকে শিকিশিমা সারভাইভারস গিল্ট বা বেঁচে থাকার অপরাধবোধে ভুগতে থাকেন।

#গডজিলা#তাকাশি ইয়ামাজাকি#চলচ্চিত্র#অস্কার#বিনোদন