যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সর্বনিম্ন পর্যায়ে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাতের জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সর্বনিম্ন পর্যায়ে

কেপলারের তথ্য অনুযায়ী, গত রবিবার কৌশলগত এই জলপথ দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে। এটি গত পাঁচ সপ্তাহের মধ্যে দৈনিক হিসেবে সর্বনিম্ন সংখ্যা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি বাড়ায় জাহাজ চলাচলে এই ধীরগতি দেখা দিয়েছে।

#হরমুজ প্রণালী#যুক্তরাষ্ট্র#ইরান#জাহাজ চলাচল#আন্তর্জাতিক সংবাদ