ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০৯

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৮২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

উৎস: TBS Bangladesh
#ডেঙ্গু#স্বাস্থ্য অধিদপ্তর#বাংলাদেশ#ডেঙ্গু মৃত্যু#স্বাস্থ্য সংবাদ