যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত

যৌন অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত করেছেন সদস্য রাষ্ট্রগুলো।

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খানকে বরখাস্ত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে এক জুনিয়র আইনজীবীর সঙ্গে অনৈতিক যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে। আদালতের নির্বাহী ব্যুরোর কূটনীতিকরা গত মাসে তাকে বরখাস্তের সুপারিশ করেছিলেন। রয়টার্সের দেখা নথিপত্র অনুযায়ী, শুক্রবার আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের অধিকাংশ ভোটেই এই সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#আইসিসি#করিম খান#আন্তর্জাতিক অপরাধ আদালত#বরখাস্ত#বিশ্ব সংবাদ