৫০০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে অডিট ফার্ম বাধ্যতামূলক

৫০০ কোটি টাকা বা তার বেশি ঋণের ব্যবহারের সঠিকতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত অডিট ফার্ম নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে।

৫০০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রে অডিট ফার্ম বাধ্যতামূলক

বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ৫০০ কোটি টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব যাচাই-বাছাইয়ের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত অডিট ফার্মের মাধ্যমে ঋণের ব্যবহারের সঠিকতা পরীক্ষা করাতে হবে। ঋণ বিতরণের পর সেই অর্থ যথাযথ খাতে ব্যয় হয়েছে কি না, তা নিশ্চিত করতেই এই নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে।

#বাংলাদেশ ব্যাংক#ঋণ#ব্যাংকিং#অডিট ফার্ম#অর্থনীতি