বাবা ও ভাইয়ের মৃত্যুর পর মাত্র পাঁচ বছর বয়সে দুলীপ সিং পাঞ্জাবের সিংহাসনে বসেন। ১৮৪৯ সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নিলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর মাত্র ১৫ বছর বয়সে তাকে ইংল্যান্ডে নির্বাসনে পাঠানো হয়। জীবনের বাকি পুরো সময় তাকে সেখানেই কাটাতে হয়েছিল এবং তাকে কখনোই ব্রিটেনের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।
যে নির্বাসিত ভারতীয় রাজাকে কখনোই ব্রিটেনের বাইরে যেতে দেওয়া হয়নি
পাঞ্জাবের শেষ শিখ মহারাজা দুলীপ সিংকে মাত্র ১৫ বছর বয়সে ইংল্যান্ডে নির্বাসনে পাঠানো হয়েছিল, যেখানে তিনি জীবনের বাকি সময় অতিবাহিত করেন।
উৎস: BBC News বাংলা