দেশের বাজারে ডলারের ওপর চাপ কমাতে রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১২৪ টাকা ৩০ পয়সা।
জানা গেছে, ব্যাংকগুলো মোট ৮০ কোটি ডলারের চাহিদা জানিয়েছিল। মাসের শেষভাগে বিভিন্ন দায় পরিশোধের চাপ এবং রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় বাজারে ডলারের এই সংকট তৈরি হয়েছে।