ভুল তথ্য ছড়ালে ১০০ কোটির মানহানির মামলা, হুঁশিয়ারি গোবিন্দের টিমের

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিল অভিনেতার টিম।

ভুল তথ্য ছড়ালে ১০০ কোটির মানহানির মামলা, হুঁশিয়ারি গোবিন্দের টিমের

বলিউড অভিনেতা গোবিন্দ এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে অভিনেতার টিম। তারা স্পষ্ট জানিয়েছে, গোবিন্দ ও সুনীতার বিবাহবিচ্ছেদ বা কোর্ট ম্যারেজ সংক্রান্ত কোনো ভুল তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হবে।

গোবিন্দের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভিত্তিহীন খবর জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তাই ভবিষ্যতে কেউ যদি এমন কোনো মিথ্যা তথ্য ছড়ায়, তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

#গোবিন্দ#সুনীতা আহুজা#বলিউড#আইনি নোটিশ#বিনোদন সংবাদ