চট্টগ্রাম রেঞ্জে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৬ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী রয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, নোয়াখালীতে ২৩ জন, কুমিল্লায় ২২ জন এবং চট্টগ্রামে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন অন্যান্য সাতটি জেলা থেকেও বাকিদের গ্রেপ্তার করা হয়েছে।