তদন্তকারী কর্মকর্তাদের লিখিত ব্যাখ্যা অনুযায়ী, ভাটারা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। কারাবন্দি সাবেক মেজর সাদিকের নির্দেশনা ও আর্থিক সহায়তায় প্রশিক্ষিত কর্মীরা এই নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।
তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করাই ছিল এই নাশকতার মূল উদ্দেশ্য। এই ঘটনায় জড়িত প্রশিক্ষিত কর্মীরা বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।