TBS Bangladesh · 15 নভেম্বর 2026, 9:50 PM · 1 বার পড়া
টেকনাফের নাজিরপাড়া এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ডের টহল দলটিকে দেখে চোরাকারবারিরা তাদের নৌকা ফেলে মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়।