ভারত থেকে ইলিশ আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ বা এনওসি বাতিল করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ভারত থেকে প্রতি কেজি প্রায় ৫০০ টাকা দরে আমদানি করা ইলিশ স্থানীয় বাজারে পদ্মা নদীর ইলিশ হিসেবে ২,০০০ থেকে ৩,০০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছিল। এই পরিস্থিতির প্রেক্ষিতে সরকার আমদানির অনুমতি বাতিলের এই পদক্ষেপ গ্রহণ করেছে।