রেনাটার প্রথম প্রান্তিকে মুনাফা ৩৭ শতাংশ বেড়ে ১০২ কোটি টাকা

রপ্তানি বৃদ্ধি এবং আর্থিক ব্যয় হ্রাসের ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রেনাটার প্রথম প্রান্তিকে মুনাফা ৩৭ শতাংশ বেড়ে ১০২ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার সমন্বিত মুনাফা ৩৭ শতাংশ বেড়ে ১০২ কোটি টাকায় দাঁড়িয়েছে। কোম্পানিটির মোট রাজস্ব ১১ শতাংশ বেড়ে ১ হাজার ২৬০ কোটি টাকায় পৌঁছেছে। এছাড়া, মোট ঋণ ৫২১ কোটি টাকা কমানোর ফলে কোম্পানির নিট আর্থিক ব্যয় ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে।

#রেনাটা#শেয়ার বাজার#ব্যবসায়িক সংবাদ#অর্থনীতি