বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতাকে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থলবন্দর সংলগ্ন এলাকায় দেখা গেছে। তাদের এই উপস্থিতি নিয়ে জনমনে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট নেতাদের দাবি, দলীয় প্রধান শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তবে সীমান্ত এলাকায় তাদের এই সফর কেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।