৮১ বছর বয়সী রদ্রিগো দুতের্তে প্রথম এশীয় নেতা হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারের মুখোমুখি হচ্ছেন। মাদকবিরোধী অভিযানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে। যদি তিনি দোষী সাব্যস্ত হন, তবে তিনিই হবেন আইসিসির রায়ে দণ্ডিত প্রথম কোনো সাবেক রাষ্ট্র বা সরকারপ্রধান।
মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধ: আইসিসির বিচারের মুখোমুখি দুতের্তে
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচার শুরু হতে যাচ্ছে।