ডিসমিসল্যাবের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে যে, ফেসবুকের ২৩টি পেজ থেকে মোট ২৮৮টি ডক্সিং পোস্ট করা হয়েছে। এসব পোস্টের মাধ্যমে ১২ জন ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘ভাগুয়া লাভ ট্র্যাপ’ বয়ান ব্যবহার করে এসব পোস্ট দেওয়া হয়। এর ফলে ভুক্তভোগীরা বিভিন্ন ধরনের হুমকি, হয়রানি এবং ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন বলে জানা গেছে।