স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২৫২ জনে পৌঁছেছে। নতুন করে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মোট মৃতের মধ্যে ১০৫ জনের মৃত্যু ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এছাড়া বাকি ১১৪৭ জনের মৃত্যু হামজনিত কারণে হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।