উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট বা উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের আওতায় আরও ৪৩টি কোম্পানিকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই তালিকার অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য সম্পূর্ণ বা আংশিকভাবে জোরপূর্বক শ্রমে তৈরি হয়েছে বলে ধরে নেওয়া হয়।
নতুন এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তবে আমদানিকারকরা যদি প্রমাণ করতে পারেন যে পণ্যগুলো জোরপূর্বক শ্রমে তৈরি হয়নি, কেবল তখনই সেগুলো যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেতে পারে।