রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি এবং ইতিহাস বিভাগের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেলে টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচটি চলাকালীন এই পরিস্থিতির সৃষ্টি হয়। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ইতিহাস বিভাগ ৩-১ ব্যবধানে জয়লাভ করে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত ৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
উৎস: TBS Bangladesh