টিবিএস বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মাত্র ১০ শতাংশ মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন। জরিপের তথ্যমতে, যারা এই আইন সম্পর্কে জানেন, তাদের মধ্যে মাত্র ৮.১ শতাংশ জানেন কীভাবে তথ্য পাওয়ার জন্য আবেদন করতে হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সরকারি কর্মকর্তাদের মধ্যে ৬৫ শতাংশের এই আইন বাস্তবায়নের বিষয়ে পর্যাপ্ত জ্ঞান নেই।