সরবরাহ শৃঙ্খল পরিবর্তনে এগিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান, বাণিজ্যের প্রসারে ৯১ শতাংশ আশাবাদী

এইচএসবিসি-এর এক জরিপ অনুযায়ী, সরবরাহ শৃঙ্খল পরিবর্তনের ক্ষেত্রে ২৬টি বাজারের মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো।

সরবরাহ শৃঙ্খল পরিবর্তনে এগিয়ে বাংলাদেশি প্রতিষ্ঠান, বাণিজ্যের প্রসারে ৯১ শতাংশ আশাবাদী

এইচএসবিসি-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইন পরিবর্তনের ক্ষেত্রে ২৬টি বাজারের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। জরিপে অংশগ্রহণকারী ৯১ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যের প্রসারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

জরিপে আরও দেখা গেছে, ৯০ শতাংশ স্থানীয় প্রতিষ্ঠান তাদের গৃহীত ঝুঁকি প্রশমন প্রচেষ্টায় সফল হয়েছে। এছাড়া ৮১ শতাংশ প্রতিষ্ঠান তাদের নগদ প্রবাহ এবং চলতি মূলধনের উন্নতি হয়েছে বলে জানিয়েছে।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ#বাণিজ্য#এইচএসবিসি#সাপ্লাই চেইন#অর্থনীতি