তিন বছরের মধ্যে প্রথমবারের মতো সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিন বছরের বেশি সময় পর ব্যাংক সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।
BBC News বাংলা · 17 সেপ্টেম্বর 2026, 6:14 AM · 1 বার পড়া
তিন বছরেরও বেশি সময়ের ব্যবধানে প্রথমবারের মতো ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় ব্যাংক 'ফেডারেল রিজার্ভ' জানিয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী দিনগুলোতে সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে।