উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থী সাড়ে ৬ লাখ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনের সংখ্যা প্রায় ১৫ লাখ, যেখানে যোগ্য শিক্ষার্থীর সংখ্যা মাত্র সাড়ে ৬ লাখ।

উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থী সাড়ে ৬ লাখ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি আসন রয়েছে। এর মধ্যে ৬১টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি আসন এবং ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৪ লাখ ১০ হাজার আসন বরাদ্দ রয়েছে। তবে এই বিপুল সংখ্যক আসনের বিপরীতে যোগ্য শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬ লাখ ৫০ হাজার।

উৎস: TBS Bangladesh
#উচ্চশিক্ষা#ইউজিসি#বিশ্ববিদ্যালয়#শিক্ষার্থী#বাংলাদেশ