তহবিলের অভাবে দক্ষিণ সুদানে সাড়ে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের শঙ্কা

তহবিলের তীব্র সংকটের কারণে দক্ষিণ সুদানে আশ্রয় নেওয়া প্রায় সাড়ে ৬ লাখ শরণার্থী আগামী কয়েক সপ্তাহের মধ্যে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানিয়েছে জাতিসংঘ।

তহবিলের অভাবে দক্ষিণ সুদানে সাড়ে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের শঙ্কা

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, দক্ষিণ সুদান বর্তমানে বিশ্বের অন্যতম ভয়াবহ খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তহবিলের অভাবে দেশটিতে আশ্রয় নেওয়া প্রায় ৬ লাখ ৫০ হাজার শরণার্থী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খাদ্য সহায়তা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

#দক্ষিণ সুদান#শরণার্থী#খাদ্য সংকট#জাতিসংঘ#বিশ্ব খাদ্য কর্মসূচি