বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে মন্ত্রণালয়টি জানিয়েছে, ঢাকা ও দিল্লির মধ্যে পরবর্তী কনস্যুলার সংলাপ পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। এই সংলাপে ভ্রমণ সংক্রান্ত সংশোধিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।
শেখ হাসিনার সম্ভাব্য ফেরা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি ভারতের
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উৎস: TBS Bangladesh