স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় লিবিয়া থেকে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ ভোর সাড়ে ৪টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে (ইউজেড-২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।