পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) চতুর্থবারের মতো বৈঠকে বসে মজুরি বোর্ড। বৈঠকে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বিদ্যমান ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, নতুন এই সিদ্ধান্তের ফলে শ্রমিকদের মজুরি ৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পেল।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে মজুরি বোর্ড।
উৎস: TBS Bangladesh