স্থানীয় এলসি বার্তা আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম 'বার্তা'

স্থানীয় পর্যায়ে লেটার অব ক্রেডিট বা এলসি সংক্রান্ত বার্তা আদান-প্রদান সহজ করতে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে 'বার্তা' নামে নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

স্থানীয় এলসি বার্তা আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম 'বার্তা'

স্থানীয় পর্যায়ে লেটার অব ক্রেডিট (এলসি) সংক্রান্ত বার্তা আদান-প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে 'বার্তা' নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের ফলে প্রতি বছর প্রায় ৭০ লাখ মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই প্ল্যাটফর্মটিতে নিরাপত্তার জন্য বহুমুখী ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে এপিআই-ভিত্তিক যাচাইকরণ, টোকেন-ভিত্তিক অ্যাক্সেস, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) এবং ফায়ারওয়ালের মতো আধুনিক প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা।

উৎস: TBS Bangladesh
#বাংলাদেশ ব্যাংক#এলসি#ব্যাংকিং#অর্থনীতি#বার্তা প্ল্যাটফর্ম