রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত নিকোলাই গোগোলের একটি উপন্যাস দীর্ঘকাল ধরে অসমাপ্ত রয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী উপন্যাসটির তিনটি খণ্ড থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র একটি খণ্ডই অক্ষত অবস্থায় টিকে আছে। এই শূন্যস্থান পূরণের লক্ষ্যে সম্প্রতি একটি রুশ এআই মডেল ব্যবহার করা হয়েছে। তবে এই উদ্যোগটি নিয়ে সব মহলে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, বরং এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
গোগোলের অসমাপ্ত উপন্যাসের শূন্যস্থান পূরণে রুশ এআই মডেল
বিখ্যাত রুশ সাহিত্যিক নিকোলাই গোগোলের অসমাপ্ত উপন্যাসের বাকি অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।