সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়নের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো চিকিৎসক ব্যক্তিগত চেম্বার বা ক্লিনিকে রোগী দেখতে পারবেন না।
গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভার ৬ নম্বর সিদ্ধান্তের আলোকে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।