বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার বর্তমানে ৭.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বিশাল অর্থনৈতিক সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে একটি বিশেষ কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট অংশীজনরা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের হালাল পণ্যের রপ্তানি আয় মাত্র ৯৪৩ মিলিয়ন ডলার।
৭.৭ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতিতে যুক্ত হতে বিশেষ কর্তৃপক্ষের দাবি
বিশ্বব্যাপী হালাল পণ্যের বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে একটি নিবেদিত কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।