যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই স্থগিতাদেশ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে ১৩ হাজারের বেশি প্রবাসী কর্মী ও ওমরাহ যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন।
সৌদিগামী ফ্লাইট বাতিল: বিপাকে ১৩ হাজারের বেশি যাত্রী
যাত্রী নিরাপত্তার কারণ দেখিয়ে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উৎস: TBS Bangladesh