পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। ঘন কুয়াশা ও শিশিরের কারণে জনজীবনে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। বর্তমানে জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে, বাড়ছে শীতের প্রকোপ
পঞ্চগড়ে তাপমাত্রা কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
উৎস: TBS Bangladesh